NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পরী খুব মিষ্টি মানুষ, আমার পছন্দের একজন : অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

পরী খুব মিষ্টি মানুষ, আমার পছন্দের একজন : অপু বিশ্বাস

একটা সময় পরীমনির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল অপু বিশ্বাসের। বুবলীর সঙ্গে দ্বন্দ্বের সময় পরীর পাশে দাঁড়িয়েছিলেন এই নায়িকা। পরীকে প্রকাশ্যে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, পরীর সন্তানের জন্মদিনেও দামি উপহার পাঠিয়েছিলেন।

 

কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে। কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

 

পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসকে সমালোচনা করে বলেন, ‘একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’

পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরো জোরালো হয়।

তবে এবার তাদের সম্পর্কের অবস্থান নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবে বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো! সবাই আমার অনেক পছন্দের মানুষ, সেও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

 

অপুর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন। তবে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে ছিলেন নিরব হোসেন।