NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গাজা ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপে চাপা পড়েছে : জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

গাজা ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপে চাপা পড়েছে : জাতিসংঘ

জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, দুই বছরের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, যেখানে তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, গাজার মোট ধ্বংসস্তূপের প্রায় দুই-তৃতীয়াংশই যুদ্ধের প্রথম পাঁচ মাসে সৃষ্টি হয়েছিল। চলমান যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ভবন ধ্বংসের হার আরো বেড়ে যায়।

২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকার মধ্যবর্তী অংশে প্রায় ৮ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।

 

ইউএনইপি-এর প্রাথমিক বিশ্লেষণে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প এলাকাগুলোর বিপজ্জনক বর্জ্যে’ দূষিত হতে পারে।

জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগে বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ।