NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে : ধর্ম উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে : ধর্ম উপদেষ্টা

গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজের এক বিবৃতিতে তিনি এ কথা জানান। 

ধর্ম উপদেষ্টা লিখেছেন, গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

 

এর আগে ধর্ম উপদেষ্টা লিখেছেন, গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের দাবির ব্যাপারে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে ধর্ম উপদেষ্টা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে নিয়ে আসা হবে। এ ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা।

 

 

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় পাওয়া যায়। তাঁকে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

গণমাধ্যমকর্মীদের মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন এসে তাঁকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে।