NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হেডে গোল করে জাদু দেখালেন মেসি, প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

হেডে গোল করে জাদু দেখালেন মেসি, প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে চমৎকার সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি!

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে।

 

ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

 

দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।

 

এ জয়ে তিন ম্যাচের সেরা দুই ফরম্যাটের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে।