NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পুতিনের ওপর শি চিনপিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

পুতিনের ওপর শি চিনপিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বড় প্রভাব’ থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় শি ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি পুতিনের ওপর তার (শি) বড় প্রভাব থাকতে পারে... দেখুন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। তিনি খুব শক্তিশালী নেতা, খুব বড় দেশ।

হ্যাঁ, আমার মনে হয় তার বড় প্রভাব থাকতে পারে। এবং আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন নিয়ে কথা বলব।’

 

ইউক্রেন শান্তি চুক্তি সম্পাদনে ট্রাম্প পুতিনের সঙ্গে ব্যক্তিগত রসায়নের ওপর নির্ভর করেছেন, কিন্তু বারবার রুশ নেতার কারণে তিনি হতাশ হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বুধবার পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘যতবারই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার ভালো কথোপকথন হয়, কিন্তু এরপর কিছুই হয় না।

 

ট্রাম্পের আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার তিনি সেই শীর্ষ সম্মেলন বাতিল করে বলেন, তিনি একটি ‘নষ্ট হওয়া বৈঠক’ চান না।

মার্কিন নেতা ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিবেশীর ওপর মস্কোর সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা পূর্ণ মাত্রার আগ্রাসন শেষ করার চেষ্টা করছেন।

তবে ট্রাম্প রুশ নেতাকে একঘরে করে রাখার বহু বছরের পশ্চিমা নীতিকে উল্টে দিলেও এখন পর্যন্ত শান্তি চুক্তির দিকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেননি।