NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

প্যারিসের ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

প্যারিসের ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

প্যারিসের ল্যুভর জাদুঘরে রবিবার দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এর পরপরই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী।

সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি এক্সে লিখেছেন, জাদুঘরটি রবিবার সকালে খোলার সময়ই এই চুরির ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

 

জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষ কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেছেন, প্যারিসের লুভর জাদুঘর থেকে চুরি হওয়া গহনা ‘অমূল্য’।

মন্ত্রী ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার, ফ্রান্স ইনফো এবং লে মন্ডেকে বলেছেন, ‘তিন বা চারজন’ চোর প্রদর্শনীস্থলের ‘গ্যালারি ডি'অ্যাপোলন’-এর দুটি প্রদর্শনীর ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং মাত্র সাত মিনিটের মধ্যে তাদের প্রকাশ্য দিবালোকে চুরি সম্পন্ন করেছে।

 

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে, যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলংকার সংরক্ষিত আছে। এই গ্যালারিটি সেঁন নদীর পাশে অবস্থিত।

ডাকাতরা জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং পরে মোটর স্কুটারে চড়ে পালিয়ে যায়। তাদের কাছে চেইনসও ছিল বলেও জানা গেছে।

চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনো জানা যায়নি।

 

বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শনকৃত জাদুঘর ল্যুভরে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত রয়েছে।