NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইমরানের মুখে পরীমনির প্রশংসা


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

ইমরানের মুখে পরীমনির প্রশংসা

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর পরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো 'বিশ্বসুন্দরী' সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

 

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।

 

মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক।

বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন গায়ক।