NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মা হতে যাচ্ছেন সোনাক্ষী, প্রকাশ্যে স্ফীতোদর?


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মা হতে যাচ্ছেন সোনাক্ষী, প্রকাশ্যে স্ফীতোদর?

বিয়ের কয়েক মাসের মধ্যেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা। তবে সেসময় সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গিয়েছিলেন।

এরপর একাধিকবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।

কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত।

 

মঙ্গলবার একটি অনুষ্ঠানে অংশ নেন সোনাক্ষী। সেখানে তাকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি আনারকলি চুড়িদার পরতে। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন।

 

 

নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বার বার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। 

অন্য দিকে এদিন জাহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা।

হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, “সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।” আর এক অনুরাগী লেখেন, “ওর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জাহির এই জল্পনায় কোনো প্রতিক্রিয়া দেননি।

 

প্রসঙ্গত, গেল বছরের ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির।

দীর্ঘ প্রেমের পর চার হাত এক হয়েছে তাদের। এরপর থেকে বেশ সুখেই সংসার করছেন তারা।