NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্পেনের দাপুটে জয়, বিশ্বকাপের দোরগোড়ায় ইউরোপ চ্যাম্পিয়নরা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

স্পেনের দাপুটে জয়, বিশ্বকাপের দোরগোড়ায় ইউরোপ চ্যাম্পিয়নরা

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত ছন্দে বিশ্বকাপ বাছাইপর্বে এগিয়ে চলেছে। বুধবার রাতে বুলগেরিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। দুই গোল করে নায়ক মিকেল মেরিনো, বাকি দুই গোল আসে আতানাস চেরনেভের আত্মঘাতী ও মিকেল ওয়ারজাবালের পেনাল্টি থেকে।

এই জয়ে গ্রুপ ‘ই’-তে চার ম্যাচে চার জয়ে অপরাজিত থেকে স্পেন এখন ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার একদম দ্বারপ্রান্তে।

 

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় লা রোহা। স্যামুয়েল আগেহোওয়া ও পেদ্রির দুটি ভালো সুযোগে গোল না এলেও ৩৫ মিনিটে স্পেন পায় প্রথম সাফল্য। রবিন লে নরমান্দের হেড থেকে বল পেয়ে মেরিনো দারুণ এক হেডে জালের দেখা পান।


 

দ্বিতীয়ার্ধেও থামেননি এই মিডফিল্ডার।

৫৭ মিনিটে অ্যালেক্স গ্রিমালদোর ক্রসে আরো এক নিখুঁত হেডে জোড়া গোল পূর্ণ করেন মেরিনো।

 

শেষ দিকে আলেক্স গার্সিয়ার নিচু ক্রস ভুল করে নিজের জালেই পাঠান বুলগেরিয়ার ডিফেন্ডার চেরনেভ। অতিরিক্ত সময়ে মেরিনোকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন, যা থেকে ওয়ারজাবাল নিশ্চিত করেন ৪-০ গোলের বড় জয়।

এই জয়ে স্পেন টানা ২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত (২৪ জয়, ৫ ড্র)— যা তাদের ইতিহাসের সর্বোচ্চ অপরাজিত ধারার সমান, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সমান ম্যাচে অপরাজিত ছিল স্পেন।