NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হলে তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন।

ট্রাম্পের ভাষণের মাঝে ইসরায়েলি এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন, যেখানে লেখা ছিল, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’

পরে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা হট্টগোল থামাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় ওই সংসদ সদস্যকে পার্লামেন্ট থেকে দ্রুত বের করে দেওয়া হয়।

 

স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেছে। তবে ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্যমত, সম্ভবত দুজন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়েছে।

 

এরপর পুনরায় বক্তব্য শুরুর সময় ট্রাম্প বলেন, ‘ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় অনেক সংসদ সদস্যকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে শোনা যায়।

 

এ সময় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘তারা একসঙ্গে কাজ করেছে। এটি এক অবিশ্বাস্য সাফল্য।’

ট্রাম্প বলেন, ‘এখন এটি হবে ইসরায়েলসহ পুরো অঞ্চলের স্বর্ণযুগ।’ 

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা আজ এক গভীর আনন্দ ও আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছি। ২০ জন সাহসী জিম্মি দীর্ঘ দুই বছরের অন্ধকার ও বন্দিদশার পর তাদের পরিবারে ফিরে এসেছেন। অবশেষে এ পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে আরো ২৮ জন ফিরে এসেছেন।’