NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১০ পিএম

খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর

ফাইনালের আগে এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচনের সময় আকবর আলির বলা কথা আপনার কি মনে আছে। বিসিবির প্রকাশিত ফাইনালের প্রোমো ভিডিওতে রংপুর বিভাগের অধিনায়ক বলেছিলেন, ‘আহা! আবারও সেই চ্যাম্পিয়ন ট্রফি। রয়েল বেঙ্গলদের হারিয়ে এবার শুধু ট্রফি নেওয়ার পালা।’

আকবরের প্রতিউত্তরে খুলনা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছিলেন, ‘ট্রফি যাবে এবার খুলনায়।

এই নে তোর জন্য ভাইরাল কেক।’ আকবর এবার বলেন, ‘ভাই রাখেন কেক, কাপ নেব ব্যাক টু ব্যাক আমরাই।’

 

কথা রেখেছেন আকবররা। দ্বিতীয় শিরোপাও জিতেছে রংপুর।

৮ উইকেটের জয়ে কোনো বাধাই তৈরি করতে পারেনি খুলনা। ১৮ বল হাতে রেখেই যে উদযাপনে মেতেছে রংপুর। জয়টাও এসেছে দেখার মতো। খুলনার পেসার অভিষেক দাসকে ১৭তম ওভারে ৪ চার মেরে জয় নিশ্চিত করেছেন নাঈম ইসলাম।
যার দুটিই আবার টানা শেষ দুই বলে।

 

জয়সূচক চার মেরে পাখির মতো দুই হাত প্রসারিত করেন নাঈম। অভিজ্ঞ ব্যাটার যেন সতীর্থদের বোঝালেন আসো এবার বুকে বুক মিলিয়ে উদযাপন করি। সতীর্থরাও তার ডাকে সাড়া দিয়েছেন। পরে সবাই বুনো উল্লাসে মেতে ওঠেন।

২০২৪ সালে প্রথমবারও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

 

৪০ রানে অপরাজিত থাকা নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ের আগে রংপুরের জয়ের ভিত গড়ে দেন নাসির হোসেন। সতীর্থ জাহিদ জাভেদকে নিয়ে ওপেনিংয়ে ৬১ রানের জুটি গড়ে। ২৭ রানে জাভেদ আউট হওয়ার পর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি নাসির। ব্যক্তিগত ৪৬ রানে আউট হওয়ায় টানা দ্বিতীয় ফিফটিও পাওয়া হয়নি অলরাউন্ডারের। 

আক্ষেপ থাকলেও রংপুর চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবে নাসিরের কষ্ট লাগব হয়েছে। দলীয় ৮৪ রানে দুই ওপেনার আউট হওয়ার পর আর কোনো উইকেট পড়তে দেননি নাঈম-আকবর। অবিচ্ছেদ্য ৫৪ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেছেন তারা। অধিনায়ক আকবর অপরাজিত থাকেন ১৯ রানে।

এর আগে খুলনা ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায়। শুরুতে যেভাবে খুলনা ব্যাটিং ধসে পড়েছিল অধিনায়ক মিঠুন ৪৪ রান না করলে এই সংগ্রহ পেত না। কিছুটা অবদান ছিল ১৩ বলে সমান দুই চার-ছক্কায় ২৪ রান করা মৃত্যুঞ্জয় চৌধুরীর।