NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মিশরে সোমবার গাজা সম্মেলনে বসছেন ট্রাম্পসহ ২০ নেতা


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মিশরে সোমবার গাজা সম্মেলনে বসছেন ট্রাম্পসহ ২০ নেতা

গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল সোমবার মিশরে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি শারম আল-শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন।

শনিবার এক বিবৃতিতে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজও অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোও তার উপস্থিতি নিশ্চিত করেছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি অংশ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

 

এই ঘোষণাটি এমন সময় এসেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উপকূলবর্তী সড়ক ধরে হাঁটাপথে, গাড়ি ও গরুর গাড়িতে করে গাজার উত্তরাঞ্চলে তাদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সপ্তাহে হওয়া এক চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং ক্ষুধা-পীড়িত এ অঞ্চলের অধিকাংশ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র : আল জাজিরা।