NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?

কিছুদিন আগেই নতুন তিনটি সিনেমার ঘোষণা দিয়েছিল যশ রাজ ফিল্মস, যে ছবিগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা। প্রযোজনা প্রতিষ্ঠানটির এই নতুন পদক্ষেপ ব্রিটেনে তিন হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান তৈরি করবে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেই সফরে বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শন করে এমন কথা জানান স্টারমার।

 এদিন তিনি যশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেন। 

 

এ সময় কিয়ের স্টারমার বলেন, ‘বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে।

দুই দেশের জনগণেরও সুবিধা হবে এর ফলে।’

 

Rani Mukerji welcomes UK PM Keir Starmer to YRF studio during his India  visit : Bollywood News - Bollywood Hungama

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত।

ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে।’

 

ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপন ব্রিটেনে হবে জানিয়ে সিইও আরো বলেন, ‘আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরো জোরদার করতে আগ্রহী।’

এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন তারা। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।