NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

হাকিকুল ইসলাম খোকন,

নিউইয়র্ক সিটি মেয়র আসন্ন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, সহিংস অপরাধ কমানো এবং শহরের উন্নয়নে কিছু সাফল্য থাকলেও ‘অবিরাম গণমাধ্যমের জল্পনা’ এবং নির্বাচনী তহবিল না পাওয়ায় তিনি প্রচারণা চালিয়ে যেতে পারবেন না। তিনি সতর্ক করেন, স্থানীয় সরকারকে ব্যবহার করে কিছু “বিভাজনমূলক এজেন্ডা” চাপানো হচ্ছে। এ সময় তিনি আর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বরে ঘোষণা করেন।অ্যাডামস সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি দৌড়ে নতুন প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কুওমো নিজেকে একমাত্র কেন্দ্রীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন যিনি মামদানিকে হারাতে পারেন। মামদানি যদি নির্বাচিত হন, তবে ৩৩ বছর বয়সে তিনি শহরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ এবং প্রগতিশীল মেয়র হবেন।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এখনও নির্বাচনে রয়েছেন, তবে তার প্রার্থিতা দলীয় দিক থেকে ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে “প্রাইম টাইম প্রার্থী নয়” বলে মন্তব্য করেছেন। অ্যাডামসের রাজনৈতিক জীবন গত বছর নানা দুর্নীতি ও ঘুষের অভিযোগে প্রভাবিত হয়েছে। তার সহকর্মীরা পদত্যাগ করেছেন এবং ফেডারেল দুর্নীতি মামলার কারণে সমালোচনার মুখে পড়েছেন। যদিও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন মামলাগুলি প্রত্যাহার করে দেয়, তারপরও অ্যাডামসের পুনর্নির্বাচনের সুযোগ সীমিত ছিল।নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অ্যাডামসের নির্বাজন থেকে সরে আসার পর অ্যাডামসের প্রশংসা করে বলেন, তিনি চার বছরের মেয়র হিসাবে শহরকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন। নির্বাচন কেবল কয়েক মাস দূরে থাকায়। এখন এই পদক্ষেপ শহরের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।