NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইংল্যান্ডে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

ইংল্যান্ডে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ

ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার এক ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও পরবর্তী ছুরিকাঘাতে দুজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনায় নিহত এক হামলাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হামলাকারীর নাম জিহাদ আল-শামি। তিনি সিরীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক।


 

ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন ইয়োম কিপুর উপলক্ষে পূর্ণ উপচে পড়া অবস্থায় থাকা হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন ইহুদি উপাসনালয়ে ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানায়, হামলাকারী গাড়ি দিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং পরে ছুরি নিয়ে হামলা চালায়। হামলার পরপরই পুলিশের গুলিতে সে নিহত হয়।

পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

উত্তর ম্যানচেস্টারের প্রেস্টউইচ এলাকায় শুক্রবার হামলাকারী জিহাদ আল-শামির বাড়ি হিসেবে ধারণা করা একটি বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ম্যানচেস্টারের এই হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেনমার্কে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে আসার প্রস্তুতিকালে বলেন, ‘আমরা ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

স্টারমার বলেন, ‘এই হামলা ইয়ম কিপুরে ঘটায় তা আরো ভয়াবহ। আমি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানাই।

 

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বিবিসিকে বলেন, শহরটি একটি ‘গুরুতর ঘটনার’ মুখোমুখি। তবে তিনি যোগ করেন, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে ও জিএমপি দ্রুত পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরাও অসাধারণ সহায়তা দিয়েছেন।