NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও মা হচ্ছেন সোনম কাপুর?


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

আবারও মা হচ্ছেন সোনম কাপুর?

কিছুদিন আগেই একমাত্র ছেলের তিন বছরের জন্মদিন পালন করেন সোনম কাপুর। এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। 

পিঙ্কভিলা বলছে, ইতিমধ্যেই গর্ভাবস্থার বেশ কয়েকদিন অতিক্রম করেছেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সোনম তার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে আছেন, এবং দ্বিতীয়বার সন্তানের আগমনে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন উভয় পরিবার।

 

দম্পতির ঘনিষ্ঠ সূত্র আরো নিশ্চিত করেছে যে, শীঘ্রই সুখবর ঘোষণা করা হতে পারে।

এর আগে গেল মাসে সোনমের গর্ভাবস্থার গুঞ্জন উঠেছিল। সেসময় বিমানবন্দরে সোনমকে ব্যাগি প্যান্ট এবং ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্ট পরা দেখে নেটিজেনরা নিশ্চিত ছিলেন যে সোনম অন্তঃসত্ত্বা।  

২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

এরপর ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পরেই মোটামুটি সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে দেন অভিনেত্রী। সন্তানের দেখাশোনা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর মধ্যেই দ্বিতীয় সন্তান জন্মের খবর জানাজানি হতেই অনেকে বলছেন, এবার কি তাহলে পাকাপাকি ভাবেই নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে নেবেন অভিনেত্রী?

 

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন সোনম কাপুর। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ।