NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফোবানার নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

ফোবানার নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫, মন্ট্রিয়ল ফোবানার নবনির্বাচিত কার্যকরী কমিটি কতৃক প্রথম জুমের মাধ্যমে ইসি মিটিং হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীতে ফোবানার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। ফোবানার মিটিং এ সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসেন পিন্টু এবং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম।

চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন যে, অচিরেই সাব কমিটি তৈরী করে সকল কমিটির কার্যক্রম শুরু করা হবে বলে জানান।এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম, নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফোবানার কার্যক্রমের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

সভায় আগামী ৪০তম কনভেনশনের যাবতীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির পক্ষে আনোয়ার হোসেন সেন্টু এবং নাজিমুল উল্লাহ লিটন। আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ লেবার ডে উইকেন্ডে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল‍্যান্ডো শহরে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। এছাড়াও সভায় উপস্থিত ২৭ জন ইসি সদস্য নির্ধারিত এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে, আগামী দিনে ফোবানার কার্যক্রম কে সফল করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।