NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার নেপালের হাতে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

এবার নেপালের হাতে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

নেপাল ক্রিকেটে এক ঐতিহাসিক দিন। স্বপ্নেও হয়তো তারা কল্পনা করেনি, এমন কোনো একটি দিন তাদের হাতে ধরা দেবে। ওয়েস্ট ইন্ডিজ, যারা টি-টোয়েন্টিতে ২ বার বিশ্বচ্যাম্পিয়ন। দলটির ক্রিকেটাররা যে কোনো ফ্রাঞ্জাইজি লিগে সবচেয়ে বেশি আলোড়ন তোলেন, সেই দলটিকেই কি না নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে নেপালের মতো ক্রিকেটে `পুঁচকে‘ একটি দেশ!

শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি-২০ ম্যাচে জয় নেপালের।

 

তবে তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। যা আজ মঞ্চস্থ করলেন নেপাল ক্রিকেটাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো নেপালিরা। প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ৬ উইকেট হারিযে ১৭৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭ দশমিক ১ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৮৩ রানে।

 

এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে কোনো সিরিজ জিতলো নেপাল। শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিল তারা। ওপেনার আসিফ শেখ ৪৭ বলে ২ ছক্কায় ও ৮ বাউন্ডারিতে অপরাজিত ৬৮ রান করেন। এছাড়া সুন্দিপ জরা ৩৯ বলে করেন ৬৩ রান (৩টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা)।

 

 

 

বল হাতে নিয়ে ক্যারিবীয় ব্যাটারদের ওপর ঝড় বইয়ে দেন মোহাম্মদ আদিল আলম। তিনি ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। কুশল বুর্তেল নেন ১৬ রানে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোল্ডার। ১৭ রান করেন অ্যাকিম অগাস্তে।