NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রানীর সাজে চমকে দিলেন পরীমনি, মুগ্ধ ভক্তরা


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

রানীর সাজে চমকে দিলেন পরীমনি, মুগ্ধ ভক্তরা

চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। প্রায়ই তার অনুরাগীদের জন্য শেয়ার করেন জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও। কখনো ব্যক্তিগত সময়, কখনো বা পেশাদার ফটোশুট- সবসময়ই চেষ্টা করেন ভক্তদের কিছু না কিছু সারপ্রাইজ দিতে। এবারও ব্যতিক্রম হলো না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিগুলোর মাধ্যমে ঝলমলে সাজে ধরা দিলেন তিনি যা দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা।

 

মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবি ছিল সেগুলো। সেখানে পরীমনিকে দেখা গেছে নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়। এটি কাতান বা বেনারসি সিল্কে তৈরি। সঙ্গে ছিল মানানসই ভারী গহনা-নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। এসব অনুষঙ্গ তার সাজকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। পরিপূর্ণ লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে তার মেকআপ ও হেয়ারস্টাইল।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি। হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকেই প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির।

 

 

 

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। এখন পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন।