NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফিলিস্তিনের পক্ষে সরব হলেন জেনিফার লরেন্স


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ফিলিস্তিনের পক্ষে সরব হলেন জেনিফার লরেন্স

এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও (৭৩তম আসর) গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। সেখানে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’।

একই সঙ্গে তিনি উৎসবের সর্বোচ্চ সম্মাননা ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে পুরস্কারটি জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

 

এরপর সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে মতামত জানান তিনি। জেনিফার লরেন্স স্পষ্ট ভাষায় বলেন, ‌‘আমি ভীত। এটা মর্মান্তিক। গাজায় এই মুহূর্তে যা চলছে তা গণহত্যা। এটা মেনে নেওয়া যায় না। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আমি আতঙ্কিত।’

শুধু গাজা নয়, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘ইদানীং যুক্তরাষ্ট্রে যে ধরনের অসম্মান ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেটা শিশুদের জন্য বিপজ্জনক। এতে আমি মানসিকভাবে কষ্ট পাই।’

 

লরেন্স আরও বলেন, ‘যাদের বয়স এখন ১৮-এর কাছাকাছি, যারা ভোট দিতে যাচ্ছে। তাদের অনেকেই ধরে নিয়েছে রাজনীতিতে কোনো সততা নেই। রাজনীতিবিদেরা মিথ্যা বলেন, সহমর্মিতা নেই। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক প্রান্তে যা ঘটছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। আপনার দেশেও সেটা ঘটতে দেরি হবে না।’

 

 

 

তবে শিল্পীদের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। লরেন্স বলেন, ‘আমাদের দেশে বাকস্বাধীনতা আর ব্যক্তিস্বাধীনতা আক্রমণের মুখে। যদি এমন কোনো কথা থাকত, যেটা বললেই এই পরিস্থিতির অবসান ঘটত আমি সেটা বলতাম। কিন্তু আজকাল তো কথা বলতেও ভয় হয়, কারণ রাজনৈতিক নেতারা আমার বক্তব্য বিকৃত করে ব্যবহার করতে পারেন।’