NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি-অভিনেত্রী প্রকৃতি মিশ্র


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি-অভিনেত্রী প্রকৃতি মিশ্র

চলচ্চিত্র জগতে ৩৩ বছরের বর্ণময় ক্যারিয়ার কিন্তু জাতীয় পুরস্কার এতদিন অধরা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। 

গত মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র।

 

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, ‘আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হব, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।’

‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরো লেখেন, ‘যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

 

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, ‘আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।’

পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য পরিচিত।

২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।