NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পৃথিবীর সব মাকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি : রানি মুখার্জি


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

পৃথিবীর সব মাকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি : রানি মুখার্জি

তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নব্বই দশকের নায়িকা রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্তিকে ক্যারিয়ারের বিরাট প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর রানি মুখার্জি বলেন, ‘আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে একজন অভিনেতা হিসেবে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই।

আমার বাবা সারা জীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। আজকের এই দিনে আমার তার কথা খুব মনে পড়ছে এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমার বাবা আমার সঙ্গেই আছেন। আর রয়েছেন আমাকে সর্বদা সাহস জুগিয়ে চলা আমার মা। যার শক্তি আমাকে চালনা করেছে এবং এ রকম এক ছবি দর্শককে উপহার দিতে সাহায্য করেছে।

 

একই সঙ্গে রানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার দর্শককেও। তিনি আরো বলেছেন, ‘আমার এই পুরস্কার, এই সম্মান পৃথিবীর সব মাকে উৎসর্গ করছি আমি।’

ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এমন এক ছবি, যেখানে একজন মায়ের তার সন্তানের জন্যও লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। সন্তানের ভালোর জন্য একজন মা ঠিক কতদূর যেতে পারেন।

এই ছবি সে কথাই বলবে। বাস্তব জীবনে একজন মা হিসেবে এই ছবি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।”