NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বেআইনি গাড়ি আমদানি, দুলকার সালমান-পৃথ্বিরাজের বাড়িতে অভিযান


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

বেআইনি গাড়ি আমদানি, দুলকার সালমান-পৃথ্বিরাজের বাড়িতে অভিযান

ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে কর ফাঁকি দিয়ে বেআইনি গাড়ি আমদানি ঠেকাতে ‘অপারেশন নুমখোর’-এর অংশ হিসেবে কেরালার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ভারতীয় কাস্টমস বিভাগ। সেই অভিযানের অংশ হিসেবে ভুটান থেকে আনা গাড়ির খোঁজে আজ মঙ্গলবার মালয়ালম তারকা দুলকার সালমান ও পৃথ্বিরাজ সুকুমারনের বাড়িতে হানা দেওয়া হয়। 

শুল্ক কর্মকর্তারা পিটিআইকে নিশ্চিত করেছেন, এই দুই তারকার গাড়ির কাগজপত্র যাচাই করা হচ্ছে।

ইতিমধ্যে কেরালার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১৫টি অনিয়মের বিষয় ধরা পড়েছে।

কাস্টমসের সন্দেহ, এক শর বেশি গাড়ি বেআইনিভাবে কেরালায় আনা হয়েছে। যার মধ্যে ল্যান্ডরোভার, ল্যান্ডক্রুজার ও প্রাডো আছে। 

 

ধনী, শিল্পপতি ও মালয়ালম তারকারা এগুলো কিনেছেন বলে কাস্টমস বিভাগের সন্দেহ। আরও কয়েকজন অভিনেতার কেনা গাড়িও খতিয়ে দেখা হচ্ছে।

 

এ প্রসঙ্গে এক কাস্টমস কর্মকর্তা বলেন, বেআইনিভাবে আমদানি করা গাড়ি জব্দ করা হবে। মালিকেরা বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুলকার সালমান, সুকুমারনসহ আরো কয়েকজন অভিনেতার বাড়িতে অভিযান চালানো হয়েছে।