NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউজার্সিতে লে. গভর্নর প্রার্থী ডেল ক‍্যালওয়েলের ‘মিট এন্ড গ্রিট’


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

নিউজার্সিতে লে. গভর্নর প্রার্থী ডেল  ক‍্যালওয়েলের ‘মিট এন্ড গ্রিট’

হাকিকুল ইসলাম খোকন,

নিউজার্সি রাজ্যে আগামী চার নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে লে. গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেল ক‍্যালওয়েল’র ‘মিট এন্ড গ্রিট অনুষ্ঠান’১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় এগ হারবার সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির উদ্যোগে আয়োজিত ‘মিট এন্ড গ্রিট অনুষ্ঠান’ সঞ্চালনা করেন পার্টির চেয়ারম্যান মাইক সুলেমান।
অনুষ্ঠানে ডেল ক‍্যালওয়েল নিউজার্সি স্টেটের উন্নয়নে তার মিশন ও ভিশন উপস্থিত সুধীজনদের সামনে তুলে ধরেন। এছাড়া তিনি সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
‘মিট এন্ড গ্রিট অনুষ্ঠান’-এ  আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলসহ আগামী নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ও ডেমোক্র‍্যাট দলীয় কর্মী, সমর্থকরা  অংশগ্রহণ করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।