NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলি স্থল অভিযানে ৩৫৪২ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ইসরায়েলি স্থল অভিযানে ৩৫৪২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত ৩৮ দিনে মোট ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এই তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।

 

এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১,৯৮৪ জন (৫৬ শতাংশ) উত্তর গাজা উপত্যকায় এবং ১,৫৫৮ জন (৪৪ শতাংশ) মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। এসব এলাকাকে ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

অফিসটি জানিয়েছে, নিহতদের এই সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলি সেনারা বিশেষভাবে গাজা সিটির উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যায়। একই সঙ্গে ঘোষিত নিরাপদ এলাকায় হামলা চালানো অর্থ বেসামরিক নাগরিক ও আশ্রয়স্থলগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে’ নিশানা বানানো হয়েছে।

 

অফিসটি এসব তথ্যকে ‘পদ্ধতিগত গণহত্যার নীতি’র প্রমাণ হিসেবে বর্ণনা করেছে, যা ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে বলা হয়, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনে।