NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঘরে বসে দেখা যাবে সালমানের যে সিনেমাগুলো


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

ঘরে বসে দেখা যাবে সালমানের যে সিনেমাগুলো

অমর অভিনেতা সালমান শাহ। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় ধুমকেতুর মতো আর্বিভাব হয়েছিল তার। প্রতিভা দিয়ে তিনি জয় করেছিলেন সিনেমাপ্রেমীদের হৃদয়। তখন শহর, নগর, গ্রামগঞ্জের সিনেমা হলে চলতো তার সিনেমা। আজ এতকাল পরেও ঘরে বসে সেসব দেখা যাবে।

ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে রয়েছে সালমান শাহর কয়েকটি জনপ্রিয় সিনেমা। সামান্য মূল্যে টিকিট কেটে দেখা যাবে প্ল্যাটফর্মটির ‘সালমান স্পেশাল’ ক্যাটাগরিতে। সেখানে রয়েছে, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘কন্যাদান’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘বিক্ষোভ’, ‘জীবন সংসার’, ‘দেন মোহর’ ও ‘তুমি আমার’ ছবিগুলো।

ঘরে বসে দেখা যাবে সালমানের যে সিনেমাগুলো

 

ইউটিউবে ‘অনুপম মুভিজ’ চ্যানেলে রয়েছে, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘তুমি আমার’, ‘বিক্ষোভ’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তুমি আমার’, ‘আমার জন্ম তোমার জন্য’, ‘আত্ম অহংকার’, ‘আনন্দ অশ্রু’, ‘দেন মোহার’ ও ‘জীবন সংসার’ সিনেমা। এখানে বিনামূল্যে সিনেমাগুলো উপভোগ করা যাবে।

 

ইউটিউবে জি-সিরিজের চ্যানেলে রয়েছে সালমান অভিনীত ‘মহামিলন’, ‘তুমি শুধু তুমি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বুকের ভিতর আগুন’, ‘সুজন সখি’ ও ‘প্রেম পিয়াসী’ ছবিগুলো।

ঘরে বসে দেখা যাবে সালমানের যে সিনেমাগুলো

এ ছাড়াও ‘দীপ্ত প্লে’তে দেখা যাবে ‘এই ঘর এই সংসার’, ‘বঙ্গ’তে দেখা যাবে ‘মায়ের অধিকার’ সিনেমাটি।