NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা

দোহায় ইসরায়েলি হামলার প‌রিপ্রেক্ষিতে সোমবার (১৫ সে‌প্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলন বস‌ছে। আজ রবিবার (১৪ সে‌প্টেম্বর) দোহায় মন্ত্রী পর্যা‌য়েরর প্রস্তু‌তিমূলক সভা হ‌য়ে‌ছে, সেখা‌নে অংশগ্রহণ ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে, আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দি‌তে আজ সকালে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা। তি‌নি কাতা‌রের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানির সভাপতিত্বে তিত্বতে আজ স‌ম্মেলনের মন্ত্রী পর্যা‌য়ের প্রস্তু‌তিমূলকসভায় যোগ দেন।

সভায় ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের সেক্রেটারি জেনারেল বক্তব‌্য দেন।

 

সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলার বিষ‌য়ে আলোচনা করতে জরুরি ভি‌ত্তি‌তে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন ক‌রে‌ছে কাতার। সোমবার দোহায় স‌ম্মেলন‌টি অনুষ্ঠিত হবে। সেখা‌নে বাংলা‌দেশ প্রতি‌নি‌ধিদ‌লের নেতৃত্ব দে‌বেন তৌ‌হিদ হো‌সেন।