NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চমক নিয়ে আসছেন নব্বই দশকের দুই অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

চমক নিয়ে আসছেন নব্বই দশকের দুই অভিনেত্রী

বলিউড তারকাদের সঞ্চালনায় চ্যাট শোগুলো বরাবরই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় এবার আসছে এক নতুন আড্ডার অনুষ্ঠান ‘টু মাচ’। এখানে নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না একসঙ্গে হাজির হবেন। আড্ডা হবে, মজার কাণ্ড হবে, আর সেই সঙ্গে থাকবে গোপন রহস্য ফাঁসের চমক।

প্রাইম ভিডিও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোর একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, ‘টু মাচ’ মুক্তি পাচ্ছে ২৫ সেপ্টেম্বর।

 

পোস্টারে দেখা যায়, কাজল ও টুইঙ্কেল দুজনেই ঝলমলে পোশাকে, হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে প্রাণবন্ত হাসি।

কাজলকে দেখা গেছে ঝকঝকে হলুদ রঙের পোশাকে, আর টুইঙ্কেল পরেছেন অফ-শোল্ডার টপ ও বাদামি রঙের ব্যাগি প্যান্ট। দুজনেই ভরপুর আত্মবিশ্বাস ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।

 

দর্শকদের প্রত্যাশা অনুযায়ী, এই অনুষ্ঠানটি হবে হাস্যরস, স্পষ্টভাষী মতামত ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক প্রকাশের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মা’ নামের একটি পৌরাণিক-ভৌতিক সিনেমায়। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২৭ জুন। পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং প্রযোজনা করেছে জিও স্টুডিও ও দেবগন ফিল্মস। এতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, খেরিন শর্মা ও রনিত রায়।

এর আগে ওটিটিতে কাজলকে দেখা গেছে ‘সারজমিন’ সিরিজে। সেখানে তার সঙ্গে ছিলেন প্রিথ্বিরাজ সুকুমারন ও ইব্রাহিম আলী খান। এছাড়াও কাজলকে শিগগিরই দেখা যাবে ‘ট্রায়াল’ সিরিজের দ্বিতীয় সিজনে। এটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে জিওহটস্টারে।

 

 

 

আর টুইঙ্কেল খান্না ‘টু মাচ’ দিয়ে পর্দায় ফিরছেন বহুদিন পর।