NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের রিপোর্ট পেশ


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের রিপোর্ট পেশ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


 

এ সময় জুডিশিয়াল সার্ভিস কমিশন সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন, বিচার ও সংসদবিষযক মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) এজিএম আল মাসুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির উপস্থিত ছিলেন।


 

প্রতিবেদন হস্তান্তরকালে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন জুডিশিয়াল সার্ভিস কমিশনকে অভিনন্দন জানান।

কমিশনও প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।