NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করছে। এ ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সেনাবাহিনী।

এতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

 

অতএব এ ধরনের ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।