NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুর্দান্ত রোনালদো, জোটাকে স্মরণের ম্যাচে পর্তুগালের গোল উৎসব


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

দুর্দান্ত রোনালদো, জোটাকে স্মরণের ম্যাচে পর্তুগালের গোল উৎসব

কে বলবে, বয়সটা ৪০ পেরিয়েছে? মাঠে এখনো যেন টগবগে তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আরও একবার জাদুকরী পারফরম্যান্সে হাসলো পর্তুগাল।

এ জয়ের মধ্য দিয়ে আর্মেনিয়াকে তাদের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করলো পর্তুগাল। ম্যাচ শুরুর আগে পর্তুগাল জাতীয় দলের প্রয়াত ফুটবল তারকা দিয়োগো জোটার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

 

দাপট দেখিয়ে খেলা ম্যাচে স্বাগতিকদের ৭টি শটের বিপরীতে মোট ২৪টি শট নেয় পর্তুগাল। ৭১ শতাংশ বল দখলে ছিল তাদের।

ম্যাচের ১০ম মিনিটে জোয়াও ক্যান্সেলো’র ক্রস থেকে হেডে গোল করেন জোয়াও ফেলিক্স। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেদ্রো নেতোর পাসে দারুণ ফিনিশিং পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকার। এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১৪০তম গোল। গোলের পর উদযাপনে প্রয়াত সতীর্থ জোটাকে স্মরণ করেন রোনালদো।

 

৩২ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে আর্মেনিয়ার জালে বল পাঠান জোয়াও ক্যান্সেলো। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। ক্যান্সেলোও তার গোলের পর জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন দেখান।

 

 

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই, মাত্র মিনিট পেরিয়ে ৪০ গজ দূর থেকে দুর্দান্ত শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ৬১ মিনিটে ফের ফেলিক্সের গোল। ডান পায়ের শটে ব্যবধান ৫-০ করেন তিনি।