NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতি পেলেন কারাম চৌধুরী


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতি পেলেন কারাম চৌধুরী

হাকিকুল ইসলাম খোকন, 
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি লাভ করেছেন বৃহত্তর সিলেটের সন্তান কারাম চৌধুরী। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেবেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। কারাম চৌধুরী বর্তমানে নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার।

এর আগে ২০১৯ সালের ৩০ অক্টোবর ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন তিনি। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন।  ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর ও ৮১ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার খন্দকার আব্দুল্লাহ কারাম চৌধুরী তার কাজিন।

এখানে উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর উপরের সবগুলো পদ, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর থেকে কমিশনার পদে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে।