NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে : উপ প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে : উপ প্রেস সচিব

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। 

 

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, ‘একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।’ কদিন আগে যমুনায় বড় একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটা মন্তব্য করেন। সমস্যা দাঁড়ায় যখন দেখা যায়, আন্তা শব্দের মানে কেউ বুঝতে পারেন না। যিনি মন্তব্য করেছেন তার সহকর্মীদেরও বুঝতে অসুবিধা হচ্ছিলো।

ভৌগোলিক কারণে এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সবাইকে জানালাম আন্তা মানে মাছ ধরার ফাঁদ। কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টায় অনেকেই।