NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না শাবনূর


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না শাবনূর

পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না বলে জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি অনুষ্ঠানে শাবনূরের বরাতে এমনটা জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। 

শাবনূরের সঙ্গে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘১ টাকার বউ’ সিনেমায় অভিনয় করেছিলেন দীঘি। ছবিটিতে দীঘিকে শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল এবং ছবিটির জন্য সে বছর শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।

  

 

সে প্রসঙ্গ টেনে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, শাবনূর আন্টি তো আমাকে এখনো মেয়ে ডাকে। কিছুদিন আগেই উনার সঙ্গে কথা হয়েছিল। তখন উনাকে বলছিলাম, তোমার সঙ্গে কি আর সিনেমা করব না? এরপর উনিও বলতেছিলেন, ‘কেন করব না! তোর সঙ্গে ছোটবেলাতেই ছবি করেছি, এখন কেন করব না! অবশ্যই করব।’

এরপর শাবনূরকে আবারও একসঙ্গে সিনেমার করার কথা বললে এর উত্তরে শাবনূর দীঘিকে বলেন, ‘শোন, তুই এখন নায়িকা হয়ে গেছিস, আমার তো আর নায়িকা হওয়ার বয়স নেই।

কিন্তু আমি তোর মা ছাড়া আর কারো মা হব না। তুই-ই আমার মেয়ে, তোকেই মেয়ে মানি আর কাউকে আমার মেয়ে মানি না।’

 

এ সময় শাবনূরের সঙ্গে নিজের মিল প্রসঙ্গে দীঘি বলেন, ‘শাবনূর আন্টির সঙ্গে আমার কি মিল আছে জানি না, তবে আমার মা বলতো উনার (শাবনূর) চোখের সঙ্গে নাকি আমার চোখের মিল আছে। শাবনূর আন্টিও তাই বলত।

’ 

 

কালের কণ্ঠের ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনির সঙ্গে ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে শাবনূরের প্রসঙ্গ ছাড়াও জীবন, ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন দীঘি। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।