NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অপু বিশ্বাসের বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোড়ন কেটে পরীমণি লিখেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

 

আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমনি দিদির নাম উল্লেখ করেননি। তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

 

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

 

 

 

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। সেই অপু এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।