NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের তিনটি প্রভাবশালী মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হলো আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে।

 

ট্রাম্প প্রশাসন এর আগে আইসিসিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল, যখন আদালত গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রুবিও বলেন, আইসিসির সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে এবং আমাদের সেনাবাহিনী, সার্বভৌমত্ব ও মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে। যারা এই ধরনের আন্তর্জাতিক অপব্যবহারে সহায়তা করে তাদের শাস্তি দেওয়া হবে।

 

রামাল্লাহ-ভিত্তিক আল-হক দীর্ঘদিন ধরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহি চেয়ে কাজ করে আসছে ও বিভিন্ন দেশে আইনি পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে।

গাজা সিটির ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস স্বাধীন সংস্থা হিসেবে গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ সংক্রান্ত দলিল-তথ্য ও নিপীড়নের ঘটনাগুলো নথিভুক্ত করে আসছে।