NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

পুতিন এবং শি জিনপিংকে নিয়ে যখন বেইজিংয়ে চীনের সামরিক প্যারেড শুরু হয়েছে, তখন জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই আবহে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ অভ্যর্থনা দেবেন।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন শি জিনপিংয়ের সঙ্গে ছিলেন তখন ট্রাম্প শি জিনপিংকে সম্বোধন করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

বেইজিংয়ে যে সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে, সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা আছে বেজিংয়ের। ওই সামরিক প্যারেডে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি।