NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রতিবছরই রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:৫৫ এএম

>
প্রতিবছরই রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর হাজার হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে। এতে প্রতিবছরই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। মিয়ানমার যেহেতু এ সমস্যা সৃষ্টি করেছে, তাই তাদেরই এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত নোয়েলিন হেইজারের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে ড. এনাম বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর যেন হাতে-কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে, সে লক্ষ্যে তাদের কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

এসময় জাতিসংঘের বিশেষ দূত বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা যেন মর্যাদাপূর্ণ ও নিরাপদে নাগরিক অধিকারসহ তাদের নিজ দেশে ফেরত যেতে পারেন সে লক্ষ্যে আসিয়ানসহ তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আসার আগে তিনি মিয়ানমার ভ্রমণ করেন। এসব নাগরিকদের ফেরত নেওয়ার জন্য সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি আরও জানান, বাস্তুচ্যুত এসব মিয়ানমার নাগরিকরা যেন যথাযথ যাচাইয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত যেতে পারেন, সেলক্ষ্যে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এ সফরের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে সঠিক তথ্য দেওয়া এবং দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে নোয়েলিন হেইজার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।