NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নেতানিয়াহু এবং ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

নেতানিয়াহু এবং ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গণহত্যা পুরস্কারের যোগ্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলের বাইরে আর কেউ এতটা দায়ী নন। খবর আল জাজিরার। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক কলামে লেভি লিখেছেন, ট্রাম্প কেবল একটি ফোনকলের মাধ্যমে যুদ্ধ শেষ করতে পারেন। কিন্তু তিনি তা করতে পারেননি।

 

তিনি আরও বলেন, ট্রাম্প কেবল সেটা করেননি এমন নয় বরং তিনি ইসরায়েলকে এমনভাবে তহবিল, অস্ত্র এবং সমর্থন দিয়ে চলেছেন যেন কিছুই ঘটছে না।

লেভি বলেন, নেতানিয়াহু এবং ট্রাম্প যদি কোনো পুরস্কারের যোগ্য হন, তবে এটি এমন একটি পুরস্কার যা ভাগ্যক্রমে এখেনো প্রতিষ্ঠিত হয়নি। সেটা হলো ‘গণহত্যা পুরস্কার’।

 

গাজায় প্রায় দুই বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানে দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে অসহায় ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। শিশুরা খাবারের জন্য আর্তনাদ করছে।

স্থানীয় সময় রোববার সকালে গাজায় আরও ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একদিন আগেই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারায় যাদের মধ্যে ১১ জন ত্রাণের অপেক্ষায় ছিলেন।

গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ৩৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন।