NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় ম্যানইউর


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেজ। ইনজুরি টাইমের শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে নতুন প্রমোশন পাওয়া বার্নলির বিপক্ষে নাটকীয় ও কষ্টার্জিত ৩-২ ব্যবধানের জয় উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা।

গেল বুধবার কারাবাও কাপে লিগ টু দলের গ্রিমসবি টাউনের কাছে লজ্জাজনক হারের পর সবার নজর ছিল আজকের ম্যাচের দিকে। মৌসুমের শুরুতেই সংকটে পড়া ম্যানইউ প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া বার্নলির বিপক্ষে কী করে, সেটিই ছিল দেখার ।

 

তবে আপাতত কিছুটা স্বস্তি পেলেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম। ক্লাবে তার অবস্থান নিয়ে প্রশ্ন রয়ে গেলেও অন্তত আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগের প্রথম জয় পেল ম্যানইউ।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে আধিপত্য দেখায় স্বাগতিক ম্যানইউ। ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি না পেলেও তারা এগিয়ে যায় ২৭ মিনিটে কাসেমিরোর হেড ক্রসবারে লেগে বার্নলির অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে বল জালে ঢুকে গেলে।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে লাইল ফস্টার গোল করে বার্নলিকে সমতায় ফেরান।

গ্রিমসবির বিপক্ষে টাইব্রেকার শুটে গোল মিস করা ব্রায়ান এমবুয়েমো ৫৭ মিনিটে গোল করে ম্যানইউকে আবার এগিয়ে দেন। ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে ফের সমতায় ফেরে বার্নলি।

ম্যাচ যখন একেবারের শেষের দিকে, অথচ স্কোরলাইন এখনো ২-২ সমতায়; তখন ক্লান্ত ও দিশাহারা মনে হচ্ছিলেন আমোরিমকে।

 

 

 

কিন্তু ইনজুরি টাইমে ভিএআর দেখায়, ম্যানইউর আমাদ দিয়ালোর জার্সি ধরে টেনেছিলেন অ্যান্থনি। এতেই পেনাল্টি পায় ম্যানইউ এবং শান্তভাবে গোল করেন ফার্নান্দেজ। এতে ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তির নিঃশ্বাস ফেলে সমর্থকরা। ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ম্যানইউর।