NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস, বিক্রি করে দেন সব গহনা!


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস, বিক্রি করে দেন সব গহনা!

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, হয়েছেন সফলও। এই জুটির একাধিক সিনেমা ব্লকবাস্টার তকমা পাওয়ায় তাকে ঢালিউড কুইনও বলা হয়। 

ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন অপু বিশ্বাস।

 

এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

অপু বিশ্বাসের কথায়, ‘এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়।

আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

 

এরপর এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে— যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম।

তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

 

এরপর কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে তা সাফল্য পায়নি। অপু এখন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।