NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-উএসবিসিসিআই বিজনেস এক্সপো ২১ ও ২২ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-উএসবিসিসিআই বিজনেস এক্সপো ২১ ও ২২ নভেম্বর

নিউইয়র্কের হিলটন লা গার্ডিয়া এয়ারপোর্ট হোটেলে আগামী ২১ ও ২২ নভেম্বর  অনুষ্ঠিত হবে ৪র্থ ইউএস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫।
২০ আগস্ট জামাইকার গ্রেটার নেক্সাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট ও সিইও মো. লিটন আহমেদ বলেন, এ আয়োজন যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের বড় সুযোগ তৈরি করবে। প্রবাসী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্রিত করে বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলাই মূল লক্ষ্য।
ইউএসবিসিসিআই পরিচালক শেখ ফরহাদ জানান, প্রদর্শনীর পাশাপাশি থাকছে বি-টু-বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং ও গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস।
পরিচালক আহাদ আলী, সিপিএ বলেন, মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার অনন্য সুযোগ পাবে। প্রবাসী বাংলাদেশিরা এ প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
পরিচালক ইসমাইল আহমেদ বলেন, উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করাই লক্ষ্য, যা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে সহায়তা করবে। আরেক পরিচালক মো. বদরুদ্দোজা সাগর আশা প্রকাশ করেন, মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং প্রবাসী ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরি করবে।
প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।