NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এবার মোদির বিজেপিকে ফ্যাসিস্ট বলা থালাপতি বিজয়ের নামে মামলা


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

এবার মোদির বিজেপিকে ফ্যাসিস্ট বলা থালাপতি বিজয়ের নামে মামলা

দক্ষিণ ভারতের সুপারস্টার ও উদীয়মান রাজনীতিবিদ থালাপতি বিজয় এখন খবরের শিরোনামে। নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আলোচনার জন্ম দেন তিনি। এবার তার বিরুদ্ধে দায়ের হলো ফৌজদারি মামলা।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নাম থানায়।

 

রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন শরৎকুমার নামের এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে। যদিও বিজয়পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

২০২৪ সালে তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয়। চলতি মাসেই তিনি ঘোষণা দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। এখানেই শেষ নয়, দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ‘ফ্যাসিস্ট বিজেপি আমাদের আদর্শগত শত্রু। আর ডিএমকে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।’

 

 

 

বিজয়ের এই ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কেউ বলছেন, ১৯৬৭ ও ১৯৭৭ সালের নির্বাচনের আগের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। তখন সি.এন. আন্নাদুরাই ও এম.জি. রামাচন্দ্রন (এমজিআর) রাজনীতির ময়দানে ঝড় তুলেছিলেন।