NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হাসারাঙ্গাকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

হাসারাঙ্গাকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি হাসারাঙ্গাকে। আশা করা হচ্ছে, এশিয়া কাপে ফিট হয়ে ফিরবেন লেগস্পিন অলরাউন্ডারকে।

 

হাসারাঙ্গা দলে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা দুশান হেমন্তার জায়গায়। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে থাকা অনভিষিক্ত ব্যাটার বিশেন হালাম্বাগেকে বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপের স্কোয়াড থেকে।

বাংলাদেশের কাছে সিরিজ হারা দলের চার সদস্যকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। বাদ পড়া ক্রিকেটাররা হলেন- অভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভান্ডারসে ও ঈশান মালিঙ্গা। নতুন করে দলে এসেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা, আর ফাস্ট বোলার দুশমন্থা চামিরা।

 

ফাস্ট বোলিং অপশনে ফিরেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন দাসুন শানাকা।

দলে নেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) এমন সিদ্ধান্তে মনে হচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ম্যাথিউজকে বিবেচনায় রাখা হবে না। এ বছর আগেই তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, যদিও সাদা বলের ক্রিকেটে খেলতে আগ্রহী ছিলেন।

দলে আরও রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। এর অর্থ হলো- এশিয়া কাপে শ্রীলঙ্কার হাতে থাকবে তিনজন প্রধান স্পিন অপশন- হাসারাঙ্গা, মাহিশ থিকশানা ও ওয়াল্লালাগে।

 

শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। এর আগে তারা ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল এবং ২০২২ সালের আসরটি জিতেছিল।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা