NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সত্যিই কি ৩ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাকিব, যা বললেন প্রযোজক


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

সত্যিই কি ৩ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাকিব, যা বললেন প্রযোজক

শোনা যাচ্ছে, বাংলা সিনেমার ইতিহাসে নাকি নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির জন্য তিনি নিচ্ছেন ৩ কোটি টাকা পারিশ্রমিক। এমন খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে শোবিজপাড়া।

শাকিব ভক্তরা খুবই উচ্ছ্বসিত তাদের প্রিয় তারকার চাহিদা নিয়ে। তবে অনেকে আবার প্রশ্নও তুলছেন, মৃত প্রায় একটা ইন্ডাস্ট্রিতে এত টাকা পারিশ্রমিক চাওয়া বা দেওয়া কতটুকু যৌক্তিক। অনেকে আবার দাবি করছেন, পুরো বিষয়টিই গুজব। ছবির প্রচারের জন্য এমন ফেক হাইপ তৈরি করা হয়েছে।

 

এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ছবির প্রযোজক ও ‘ক্রিয়েটিভ ল্যান্ড’র কর্ণধার শিরিন সুলতান। তার ভাষায়, ‘যেটা তিনি ডিজার্ভ করেন সেটা তাকে দিতেই হবে। আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়াটা একেবারেই স্বাভাবিক। আমরা যে ভাবনা থেকে এই ছবি নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

তিনি আরও জানান, ‘প্রিন্স ছবির গল্প শোনানোর সময় শাকিব একটানা ৪৫ মিনিট মনোযোগ দিয়েছেন। তার মনোযোগ দেখে মনে হচ্ছিল যেন গল্পটা আগেই মুখস্থ তার। আসলে এত বছরের সাধনা ও অভিজ্ঞতাই তাকে এই জায়গায় এনেছে। আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী।’

 

 

 

ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এ ছবির গল্পে থাকছে অ্যাকশন, ক্রাইম, প্রেম আর ইমোশনের মিশেল। শিগগির শুরু হবে শুটিং। সিনেমাটিতে শাকিবের বিপরীতে তিন নায়িকার উপস্থিতির আভাস মিললেও তাদের নাম এখনো গোপন রেখেছেন নির্মাতারা।