NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছি’ — গাজায় কর্মরত ডাক্তার সুজান মোহাম্মদ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছি’ — গাজায় কর্মরত ডাক্তার সুজান মোহাম্মদ

গাজা সিটির পেশেন্ট’স ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালের ক্লিনিকাল নিউট্রিশন বিশেষজ্ঞ সুজান মোহাম্মদ মারুফ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অপুষ্টির কারণে বহু শিশুকে হারিয়েছি এবং অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।

সুজান মোহাম্মদ বলেন,

‘একদিনে আমাদের হাসপাতালে ১১টি অপুষ্টি আক্রান্ত শিশু ভর্তি হয়। অবস্থা এতটাই সংকটজনক যে, আমাদের দুই শিশুকে একই বিছানায় রাখতে হয়েছে, কারণ পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই।’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হলেও, অনেক মায়ের নিজের শরীরেই অপুষ্টি দেখা দিচ্ছে। ফলে তারা সন্তানের জন্য প্রয়োজনীয় পরিমাণ বুকের দুধ দিতে পারছেন না এবং বিকল্প হিসেবে যে শিশু ফর্মুলা দুধ দরকার, সেটিও এখন পাওয়া যাচ্ছে না। এর ফলেই শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি দেখা দিচ্ছে।

সুজান বলেন,

‘যদি এই অবস্থা চলতেই থাকে—যেখানে ওষুধ এবং পুষ্টি-সম্পূরক ঘাটতির মধ্যেই অপুষ্টি ছড়াচ্ছে—তাহলে আমরা আরও অনেক শিশুকে হারাবো।’

তিনি আরও যোগ করেন,

‘আমরা ইতিমধ্যেই বহু রোগীকে হারিয়েছি এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আরও মৃত্যুর মুখোমুখি হবো আমরা।’