NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) বাফেলো (নিউইয়র্ক রাজ্যের শহর) থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, বাসটি ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়েন, আবার কেউ বাইরে ছিটকে যান। পরে তাদের উদ্ধার করা হয়।

নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।