NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথমবারের মতো গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করলো আইপিসি


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

প্রথমবারের মতো গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করলো আইপিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দুর্ভিক্ষের বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। সংস্থাটি তাদের খাদ্য নিরাপত্তা সূচকে পরিস্থিতিকে সর্বোচ্চ ও ভয়াবহ স্তর ফেজ-৫ এ উন্নীত করেছে।

আইপিসি জানিয়েছে, গাজা গভর্নরেটের অন্তর্ভুক্ত গাজা সিটি ও পার্শ্ববর্তী এলাকা এখন দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই ‘বিপর্যয়কর পরিস্থিতি’ দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে।

 

আইপিসি নিজে সরাসরি দুর্ভিক্ষ ঘোষণা করে না। তবে তাদের বিশ্লেষণের ভিত্তিতেই সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন এজেন্সি আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিয়ে থাকে।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক পরিস্থিতি এরই মধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ও দ্রুত ব্যবস্থা না নিলে সংকট আরও বিস্তৃত হবে।