NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছেলের অভিষেক অনুষ্ঠানে কত দামের ঘড়ি পরেছিলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

ছেলের অভিষেক অনুষ্ঠানে কত দামের ঘড়ি পরেছিলেন শাহরুখ

ছেলে আরিয়ান খানের বলিউডে আত্মপ্রকাশের দিন আপন রূপে ধরা দিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু সেখানে সুপস্টার স্টার নয়, মঞ্চে যেন অনেক বেশি দেখা গেছে বলিউড বাদশার পিতৃসত্ত্বা। ছেলের জন্য সবার আশীর্বাদ চেয়েছেন তিনি। যদিও এসবের মাঝেও তার পোশাক থেকে ঘড়ি, সবই নজর কেড়েছিল অনুরাগীদের। এখন অনেকেই জানতে চাচ্ছেন, কত দামের ঘড়ি পরেছিলেন কিং খান?

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ‘ব্যাডস অফ বলিউড’র প্রচার ঝলক উন্মোচনের অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল সস্ত্রীক বাদশা শাহরুখ খান ও আরিয়ানকে। সেই অনুষ্ঠানে কালো পোশাকে ধরা দিয়েছিলেন তিনজনই। শাহরুখের পরনে ছিল কালো প্যান্ট ও ব্লেজার। হাতে ছিল আর্ম স্লিং। হাতে ছিল ঘড়ি। যা সবার নজর কেড়েছিল। জানা গিয়েছে, কিং খানের ওই ঘড়ি প্ল্য়াটিনামে মোড়ানো। যার বেল্টটি কুমিরের চামড়া দিয়ে তৈরি। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটির টাকারও বেশি।

 

‘ব্যাডস অফ বলিউড’র জমকালো প্রচার অনুষ্ঠান বর্তমানে বলিউডে ‘টক অফ দ্য টাউন’! শাহরুখপুত্র জানান, ‘ব্যাডস অফ বলিউড’কে মুক্তির আলো দেখাতে বিগত চার বছর ধরে খেটে যাচ্ছেন তিনি। অবশেষে শত আলোচনার পর সিরিজের ঝলক এসেছে। আপাতত মুক্তির অপেক্ষায়। পরে মা-বাবা গৌরী-শাহরুখকে নিয়ে একফ্রেমেও ধরা দেন আরিয়ান খান। সিরিজের আগাম ঝলকেই সাড়া ফেলে দিয়েছেন তিনি।