NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পর্যটনশিল্প বিকাশে ভ্যাট-ট্যাক্সের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫৩ এএম

>
পর্যটনশিল্প বিকাশে ভ্যাট-ট্যাক্সের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পর্যটনশিল্প বিকাশে প্রচলিত ভ্যাট ও ট্যাক্সের বিষয়টি নিয়ে ঢাকা উত্তর, দক্ষিণ সিটি করপোরেশন, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে আন্তঃসভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বুধবর (২৪ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার সভায় অংশগ্রহণ করেন।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয়।

কমিটি কক্সবাজার বিমানবন্দর এলাকার ভাঙনপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে তা রক্ষায় জেলা প্রশাসন, সিভিল এভিয়েশন অথরিটি ও মন্ত্রণালয়ের সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোডের্র সিনিয়র সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সংসদ সচিবালয় এবং ঢাকা উত্তর, দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।